বায়িং হাউজের অগ্রিম আয়কর ৫ শতাংশ চায় অ্যাসোসিয়েশন

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৬:২৩ এএম

করোনা মহামারী পরিস্থিতিতে প্রণোদনা হিসেবে বায়িং হাউজের অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার সংগঠনটির সভাপতি কাজী ইফতেখার হোসাইন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। সংগঠনটির দাবি, এই মহামারীতে তাদের ব্যবসায়িক ক্ষতি হলেও কোনো প্রকার প্রণোদনা তারা পাননি।

চিঠিতে বলা হয়েছে, মাহামারীতে বিপর্যস্ত অর্থনীতিতে সহায়তার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা বিগত বছর থেকেই দিচ্ছেন। কিন্তু গার্মেন্টস বায়িং হাউজগুলো এ পর্যন্ত সরকারি প্রণোদনা পায়নি। এ অবস্থায় বস্ত্র খাতের অন্যান্য সেক্টরের পাশাপাশি বায়িং হাউজগুলোকে মহামারীর প্রণোদনা হিসেবে ১০ শতাংশ অগ্রিম আয়করের পরিবর্তে ৫ শতাংশ অগ্রিম আয়কর আপদকালীন সময়ের জন্য পরিশোধ করে গার্মেন্টস ব্যবসা অব্যাহত রেখে আগামী সামারের বৈশ্বিক বাজারে সক্রিয় হওয়ার সুযোগ দানের জন্য বিনীত অনুরোধ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত