হাসপাতালে অক্সিজেন সরবরাহ উন্মুক্ত করতে হাইকোর্টে আবেদন

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০৭:১০ এএম

সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানে শুধুমাত্র দুটি কোম্পানির মাধ্যমে অক্সিজেন সরবরাহের বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষমতাসম্পন্ন অক্সিজেন উৎপাদনকারী  প্রতিষ্ঠানগুলোকে সরবরাহের সুযোগ করে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গতকাল বুধবার এ সম্পূরক আবেদনটি করা হয়। এর আগে গত সোমবার মহামারী করোনাভাইরাস মোকাবিলায় স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা প্রণয়ন, পর্যাপ্ত অক্সিজেন এবং দেশের সব প্রাপ্তবয়স্ক (১৮ বছরের ঊর্ধ্বে) নাগরিকদের করোনারোধী টিকা প্রদানের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে করা এ আবেদনের ধারাবাহিকতায় গতকাল সম্পূরক আবেদনটি করা হয় বলে জানান রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত