খুলনা বিভাগে মঙ্গলবার দুপুর থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৭৩ জনের। এছাড়া খুলনা বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৮৩ জন। একই সঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ৫৬৭ জনের। বিষয়টি নিশ্চিত করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুজন, সাতক্ষীরায় একজন, যশোরে একজন, নড়াইলে একজন, কুষ্টিয়ায় একজন ও চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।
এদিকে, নতুন সাতজনসহ বিভাগে মোট করোনায় মৃত্যু হয়েছে ৫৬৭ জনের। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ায় ১০৭ জন, যশোরে ৭২ জন, ঝিনাইদহে ৫০ জন, চুয়াডাঙ্গায় ৫০ জন, সাতক্ষীরায় ৪৪ জন, বাগেরহাটে ৩৩ জন, নড়াইলে ২৪ জন, মাগুরায় ২৩ জন এবং মেহেরপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, খুলনা করোনা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন।
