রাজশাহীতে বিভিন্ন নামিদামি কোম্পানির বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার রাতে নগরীর সাগরপাড়া কাঁচাবাজার এলাকার একটি বাড়িতে এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তির নাম শওকত আলী (৩৮)। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা সরাতলা গ্রামে তার বাড়ি। বাবার নাম আওয়াল আলী খন্দকার। রাজশাহীর সাগরপাড়া কাঁচাবাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। সেখানেই হানা দিয়ে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
×
