চীনে স্কুলে ছুরি নিয়ে হামলা নিহত ২ শিশু

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১০:২৮ পিএম

চীনে এক স্কুলে ছুরি নিয়ে হামলা চালিয়ে দুই শিশুকে হত্যা করেছে এক ব্যক্তি। এতে আহত হয়েছে আরও ১৬ শিশু। গত বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চল গুয়ানচিতে এ ঘটনা ঘটে।

চীনা সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বেলা ২টায় বেলিয়ু শহরে ওই হামলায় দুই শিশু গুরুতর আহত হয় বলে শুরুতে জানিয়েছিল সিনহুয়া। পরে তাদের মৃত্যুর খবর দেয় সংবাদমাধ্যমটি। আহত ১৬ শিশুকে বেলিয়ু সিটি পিপলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে শহর কর্র্তৃপক্ষ।

এদিকে হামলাকারী হিসেবে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিচয় জানায়নি তারা। হামলার উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি সিনহুয়ার খবরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত