নির্মাণাধীন মসজিদ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৩ মে ২০২১, ০৬:১০ এএম

ঝিনাইদহের শৈলকুপায় নির্মাণাধীন মসজিদ ভাঙচুরের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার বড়ুরিয়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করে গ্রামবাসী। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ওই গ্রামের মুসল্লিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, গড়াই নদীর ভাঙনে গ্রামের মসদিজ নদীতে চলে গেছে। নতুন করে আবারও মসজিদ নির্মাণকাজ শুরু করলে গত ২২ এপ্রিল ভোরে বড়ুরিয়া গ্রামের তমালের নেতৃত্বে মকলেস, মনোয়ার, রইচ, আলাল, রফিকুল, খাইরুল ও আবু সাইদসহ ১৫-২০ জন নির্মাণাধীন মসজিদের দুটি পিলার ভাঙচুর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত