টি-২০ র‌্যাঙ্কিং

উইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ

আপডেট : ০৪ মে ২০২১, ০২:১৯ এএম

আইসিসির সবশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন রাঙ্কিংয়ে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজকে পেছনে ফেলেছে। সময়ের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নিয়েও সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ানদের ব্যর্থতাতেই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয় টাইগারদের। ৬ রেটিং পয়েন্ট হারিয়ে তাদের অবস্থান এখন ১০ নম্বরে।

সে সুযোগে ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে উঠেছে বাংলাদেশ। তবে অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধানটা খুবই কম। মাত্র ২ রেটিং পয়েন্ট বেশি নিয়ে অষ্টম স্থানে আছে তারা। সপ্তম স্থানে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩৬। সে ক্ষেত্রে একটি সিরিজ জিতলে সপ্তম স্থানে চলে আসতে পারে টাইগাররা। টি-২০’র র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৭৭। পাঁচ রেটিং পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে ভারত। দুই ধাপ এগিয়ে ২৬৩ রেটিং নিয়ে পাঁচ নম্বর থেকে তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড। চারে পাকিস্তান (২৬১), পাঁচে অস্ট্রেলিয়া (২৫১) এবং ছয় নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা (২৪৮)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত