তাপপ্রবাহে পাটের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

আপডেট : ০৪ মে ২০২১, ০২:২৯ এএম

পাট উদপাদনে প্রসিদ্ধ ফরিদপুর জেলায় চলতি পাট মৌসুমে প্রচ- তাপপ্রবাহে সমস্যায় পড়েছেন চাষিরা।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে আবহাওয়া বৈরী থাকায় পাটের চারা গজানো এবং বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। আর এভাবে আরও কিছুদিন চলতে থাকলে উৎপাদন ব্যাহত হতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৬ হাজার হেক্টর জমিতে। এ পর্যন্ত চাষিরা ৮৩ হাজার হেক্টরের বেশি জমিতে পাট চাষ করেছে। জেলার নয় উপজেলার মধ্যে বোয়ালমারী, নগরকান্দা, সালথা, মধুখালী, ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় পাটের বেশি আবাদ হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হয়রত আলী গত ২৮ এপ্রিল দেশ রূপান্তরকে  জানান, চলতি মৌসুমে পাটের লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ চাষাবাদ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত