করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩০ লাখের বেশি মানুষ। দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩০ লাখ ২৩ হাজার ১৬৯ জন। গতকাল সোমবার এক দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৮৬ হাজার ৯২৮ জন। এর মধ্যে পুরুষ ৫৩ হজার ৯০৯ ও নারী ৩৩ হাজার ১৯ জন।
এদিকে গতকাল প্রথম ডোজের টিকা নিয়েছেন ১০ জন। তার মধ্যে পুরুষ ৮ ও নারী ২ জন। এ নিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭১৯ জন। এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। গতকাল টিকাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
