সারাদেশে অধঃস্তন আদালতে হতে ১৫ কার্য দিবসে ২৬ হাজার ৩০৮ জন আসামি জামিনে মুক্ত হয়েছেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, মহামারি করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর পনের কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিন পেয়ে মোট ২৬ হাজার ৩০৮ জন আসামি কারাগার হতে মুক্ত হয়েছেন।
এ সময়ে ৪৮ হাজার ৭৯৪টি আবেদন নিষ্পত্তি হয়েছে।
তিনি জানান, গতকাল ২ মে সারা দেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৫৬৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৭১৪ জন জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
সুপ্রিম কোর্ট মুখপাত্র আর্ও জানান, এ পর্যন্ত মোট ১৫ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৩৪৫ জন।
