ভারতজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। এ কারণে অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছেন অনেক কভিড রোগী। এ নিয়ে কঠোর মন্তব্য করেছে উত্তর প্রদেশের এলাহাবাদের হাইকোর্ট।
আদালত গত মঙ্গলবার বলেছে, শুধু অক্সিজেন না পেয়ে হাসপাতালে করোনা রোগীর মৃত্যু এক ধরনের অপরাধ, যা ‘গণহত্যার চেয়ে কম নয়’। এ হত্যার দায় কর্র্তৃপক্ষের, যারা অক্সিজেন সরবরাহ ব্যবস্থাপনা করছে।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের রাজ্যের লক্ষেèৗ ও মিরাট জেলায় অক্সিজেন না পেয়ে মারা গেছেন কয়েকজন। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাহাবাদের হাইকোর্ট এমন মন্তব্য করল। এ ছাড়া অক্সিজেনের ঘাটতিতে রোগী মৃত্যুর ঘটনার তদন্তের আদেশ দিয়েছে আদালত।
