দিনাজপুরের ৫০০ জন পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আপডেট : ০৬ মে ২০২১, ০৩:১১ পিএম

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেছেন, করোনাভাইরাসের লকডাউনের অনেকে কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী কর্মহীন হয়ে পড়াদের ঈদ উপহার ঘোষণা করেছেন।

বর্তমানে আমরা এক অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করছি। তাই এই শত্রুকে মোকাবেলা করতে সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই এই শত্রুর সাথে যুদ্ধ করে আমরা বিজয়ী হতে পারব।

বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুরের ৫০০ জন গৃহকর্মী, মেসকর্মী ও তৃতীয় লিঙ্গের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে তিনি এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে ৪৫০ জন গৃহকর্মী ও মেসকর্মী এবং ৫০ জন তৃতীয় লিঙ্গের মাঝে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি ব্যাগ উপহার তুলে দেন।

এ সময় পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত