গ্লোবাল কুলিং পুরস্কার পেল গ্রি এয়ার কন্ডিশনার

আপডেট : ০৬ মে ২০২১, ০৫:২৬ পিএম

বিশ্বের শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রি ২০২১ সালের গ্লোবাল কুলিং পুরস্কার লাভ করেছে। জিরো কার্বন সোর্স প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠানটি এ পুরস্কার পায়। বৈশ্বিক উষ্ণতা কমাতে এ প্রযুক্তি সাহায্য করবে বলে সংশ্লিষ্টরা জানান।

তারা বলেন, তা ছাড়া পরিবেশবান্ধব এ প্রযুক্তি বিদ্যমান এয়ার কন্ডিশনারের কার্বন নিঃসরণের প্রভাব ৮০ শতাংশ পর্যন্ত হ্রাস করবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রকি মাউন্টেন ইনস্টিটিউট, গভর্নমেন্ট অব ইন্ডিয়া ও মিশন ইনোভেশনের যৌথ উদ্যোগে ২০১৮ সাল থেকে গ্লোবাল কুলিং পুরস্কার দেওয়া হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের ১৬০টিরও বেশি দেশের ভোক্তা সাধারণের কাছে সমাদৃত গ্রি এয়ার কন্ডিশনার। বিশ্বের এক নম্বর ব্র্যান্ড গ্রি এয়ার কন্ডিশনার বাংলাদেশেও জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিত। আবাসিক এবং শিল্পপ্রতিষ্ঠানে এয়ার কন্ডিশনিংয়ের জন্য ভোক্তারা গ্রি এসিতে আস্থা রাখেন। বাংলাদেশের বৃহৎ ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী ও বাজারজাতকারী শিল্পপ্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড দেশের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে গ্রি এয়ার কন্ডিশনার বাজার করে আসছে।

এতে আরো বলা হয়, প্রতিষ্ঠানটি দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশি ভোক্তাদের জন্য গ্রি এয়ার কন্ডিশনার, এয়ার কুলার, এয়ার পিউরিফায়ারের পাশাপাশি বিশ্বখ্যাত কনকা ব্র্যান্ডের নিজস্ব উৎপাদিত রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশনসহ হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাত করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত