জাম্বিয়া সফর শেষে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জাম্বিয়া আর্মি কমান্ডারের আমন্ত্রণে গত ৩০ এপ্রিল তিনি জাম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি জাম্বিয়া আর্মি কমান্ডার ছাড়াও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার, জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্টদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, গত ৩ মে জেনারেল আজিজ আহমেদ এবং জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মি. ওয়েজি লুখেলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে দু’দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
