নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে মাগুরায় বিক্ষোভ

আপডেট : ০৭ মে ২০২১, ০৭:১৪ এএম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সব শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে মাগুরায় বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে এ সমাবেশ হয়।

বাম গণতান্ত্রিক জোটের মাগুরা জেলার সমন্বয়ক কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির নেতা নিখিল মিত্র ও বাসদের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু।

বক্তারা জানান, একদিকে চাল-তেলসহ নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। অন্যদিকে করোনাকালে ৯৫ ভাগ মানুষের আয় কমেছে। এ পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম কমানোর পাশাপাশি স্বল্প আয়ের মানুষদের জন্য সামরিক বাহিনীর রেটে রেশনিং ব্যবস্থা চালু করা ও ঈদের আগে গার্মেন্টসসহ সব শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধের দাবি জানান বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত