সোনারগাঁয়ে দুস্থদের সহায়তা রূপায়ণ গ্রুপের

আপডেট : ০৮ মে ২০২১, ০৪:০৮ এএম

সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ১৫০০ দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে রূপায়ণ গ্রুপ। গতকাল শুক্রবার সকালে বারদীতে অবস্থিত রূপায়ণ প্যালেসে দুস্থদের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। বারদী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার সকালে মেঘনা নদী পরিবেষ্টিত নুনেরটেকে দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, রূপায়ণ গ্রুপের কর্মকর্তা মোস্তফা কামাল, হাফিজ আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত