কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের কার্যক্রম নিরপেক্ষ, প্রভাবমুক্ত ও হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছে নিহতের পরিবার।
নিহতের পরিবার বলছে, হত্যাকান্ডের পর তারা চরম নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে রয়েছে। মামলার আসামিরা প্রভাবশালী। মামলার তদন্ত কার্যক্রমকে তারা প্রভাব বিস্তার করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
নিহত জয়নাল আবেদীনের স্ত্রী জুলেখা বেগম গত শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, তিনি তার স্বামী হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত চান।
জয়নালের মা নুরুন্নিসা বলেন, তার ছেলের হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে। আসামিরা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত করছে।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুল ইসলাম তালুকদার বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
