রিকশাচালকের কাছ থেকে চাঁদা আদায়

ভালুকায় হাইওয়ে পুলিশের ৩ সদস্য সাময়িক বরখাস্ত

আপডেট : ০৯ মে ২০২১, ০৬:৫৯ এএম

ভালুকায় রিকশাচালকের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে হাইওয়ে পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার রাতে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের এটি এসআই আবু তাহেরসহ তিন জনকে সাময়িক বরখাস্তের পর তাদের পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়,  ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ অসহায় দরিদ্র রোজাদার রিকশাচালক শামীমের কাছ থেকে মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ফুট ওভারব্রিজের পাশে ৭০০ টাকা চাঁদা আদায় করেন। ওই রিকশাচালক পুলিশকে টাকা দেওয়ার কারণে ওই রাতে সাহরি না খেয়ে রোজা রাখেন। পরদিন তিনি রিকশা নিয়ে বের হলে ঘটনাটি ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানান। পরে ঘটনাটি তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে গত বুধবার রাতে একটি স্ট্যাটাস দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত