পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, আজ রবিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর বা ২৭ শে রমজানের রাত পালিত হবে।
এ উপলক্ষে আগামীকাল সোমবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকবে যার ফলে এদিন বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষে যথারীতি সোমবার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হবে।
