আসন্ন বাজেটে নন-এমপিও শিক্ষকদের জন্য বরাদ্দের দাবি

আপডেট : ১০ মে ২০২১, ০৩:৫০ এএম

এমপিও’র বাইরে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের হাজার হাজার শিক্ষক বেতন না পেয়ে অন্য পেশায় ঝুঁকে পড়ছেন। এ অবস্থায় আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে তাদের জন্য বরাদ্দের দাবি জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। গতকাল রবিবার নাগরিক প্ল্যাটফর্মে ‘জাতীয় বাজেট ২০২১-২২ : পিছিয়ে পড়া মানুষের জন্য কী থাকছে’ শীর্ষক সংলাপে তিনি এ দাবি জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে অনলাইনে যুক্ত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

রাশেদা কে চৌধুরী বলেন, ‘বাজেটে সবসময় স্বতন্ত্র খাত হিসেবে শিক্ষা অবহেলিত। কভিড মহামারীর মধ্যে শিক্ষার বিষয়টি মনে রাখছি না। প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতায় আমাদের নজর থাকলেও আমি বলব, শিক্ষকদের বিষয়টি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে এমপিওভুক্তির বাইরে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে। কভিডের নেতিবাচক প্রভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হাজার হাজার শিক্ষক অন্য পেশায় ঝুঁকে পড়ছেন। কারণ তারা বেতন-ভাতা পাচ্ছেন না। তাদের মতে মূল ধারার শিক্ষকের জন্য সরকারের বিশেষ বরাদ্দ রাখা উচিত।’

েিদবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৫০০ টাকা ৫০ লাখ মানুষের মধ্যে বিতরণ করার কথা থাকলেও গত বছর ৩৫ লাখের বেশি মানুষের কাছে তা পৌঁছায়নি। বাস্তবায়ন হয়নি ৩০ শতাংশের বেশি। এবারও কিন্তু তাদেরই আবার সাহায্য করা হচ্ছে। সহায়তার আওতা কিন্তু বাড়েনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত