নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস উপজেলার উপলশহর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম সিদ্দিকী জানান, সোমবার সকালে রাজ্জাক মোড়ে আব্দুল কুদ্দুস তার ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।
