পুকুর খনন করতে গিয়ে মিলল মানুষের হাড়, মাথার খুলি

আপডেট : ১১ মে ২০২১, ০৫:০২ এএম

ফরিদপুরের সালথায় পুকুর খনন করতে গিয়ে মানুষের হাড় ও মাথার খুলি পাওয়া গেছে।

গত রবিবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে হোসেন শিকদার নামের এক ব্যক্তির পুকুর খনন করতে গিয়ে এগুলো পাওয়া যায়।

আটঘর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোকাদ্দেছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোয়ালিয়া গ্রামের জীবন শিকদারের ছেলে হোসেন শিকদার বাড়ির পাশে একটি পুকুর খননের কাজ শুরু করেন। খননকালে সেখানে মানুষের হাত ও পায়ের হাড় ও একটি খুলি পাওয়া গেছে। সেগুলো মাটি চাপা দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেগুলো তুলে থানায় নিয়ে যায়।

সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, পুকুর খননকালে ১৫ ফুট মাটির নিচে একটি মাথার খুলি পাওয়া যায়। মাটির গভীর থেকে খুলিটি পাওয়ায় ধারণা করা হচ্ছে ওই জায়গায় কবরস্থান ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত