অক্সফোর্ডের টিকার প্রথম ডোজে মৃত্যুঝুঁকি কমে ৮০%

আপডেট : ১২ মে ২০২১, ০১:১৮ এএম

অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেই কভিডে মৃত্যুর ঝুঁকি কমে প্রায় ৮০ শতাংশ। ব্রিটিশ সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) সাম্প্রতিক একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ব্রিটিশ গবেষক সংস্থা জানিয়েছে, তাদের এ দাবি যথেষ্ট যুক্তিসংগত। কারণ যেসব অঞ্চলে অক্সফোর্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানে সমীক্ষা চালিয়ে এ গবেষণা সম্পন্ন করেছেন তারা।

গবেষকরা আরও জানান, শুধু অ্যাস্ট্রাজেনেকাই নয়, মৃত্যুর ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় ফাইজার-বায়োএনটেকের করোনা টিকাও। গবেষণায় বলা হয়েছে, ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলে মৃত্যুর আশঙ্কা কমে ৮০ শতাংশ। আর দ্বিতীয় ডোজ নেওয়া হলে করোনায় মৃত্যু না হওয়ার সম্ভাবনা হয় ৯৭ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত