দাওয়াত না পেয়েই গার্লফ্রেন্ডসহ ৬ জনকে গুলি করে হত্যা

আপডেট : ১২ মে ২০২১, ১২:১০ পিএম

সাপ্তাহিক বন্ধের সময় কলোরাডোতে এক জন্মদিনের পার্টিতে ৬ জনকে গুলি করে হত্যা করে এক বন্দুকধারী ব্যক্তি। অবশেষে হত্যাকাণ্ডের কারণ খুঁজে পাওয়া গেছে।

কলোরাডোর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জন্মদিনের পার্টিতে দাওয়াত না পাওয়ায় মর্মাহত হয়ে ৬ জনকে হত্যা করেছেন ২৮ বছর বয়সী ওই অপরাধী। থিওডোরো মাসিয়াস নামের ওই বন্দুকধারী তার ২৮ বছর বয়সী গার্লফ্রেন্ড সান্দ্রা ইবারা-পেরেজসহ তার আরও ৫ আত্মীয়কে খুন করেন। এরপর নিজেকেও গুলি করেন তিনি।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গত রোববার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কলোরাডোর কলোরাডো স্প্রিংয়ের ক্যান্টারবেরি মোবাইল হোম পার্কে। পার্টিটি ছিল তিন আত্মীয়ের। তার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এই ধরনের বড় দুটি হত্যাকাণ্ড ঘটলো কলোরাডোতে। এর আগেরটি ঘটেছিল উত্তর-মধ্য কলোরাডোর শহর বোল্ডারের এক মুদি দোকানে। সেই ঘটনায় মারা গিয়েছিল ১১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত