মোংলায় একই মসজিদে নারী-পুরুষের ঈদের নামাজ আদায়

আপডেট : ১৩ মে ২০২১, ০১:১২ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে মোংলায়  ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার জামে মসজিদে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এতে শরিক হন ওই এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় ২শ নারী-পুরুষ ও শিশু। একই মসজিদে পৃথক জায়গায় দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন তারা।

চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের জামাত পরিচালনা করেন মাওলানা আজহারুল ইসলাম।

ইমাম মাওলানা আজহারুল ইসলাম বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন থেকে সাড়ে ৩ ঘণ্টা। আর এ সময়টুকুর কারণে পুরো একদিনের পাথর্ক্য হতে পারে না। তাই আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছি এবং ঈদের নামাজ পড়ে উৎসব পালন করছি।

ঈদকে ঘিরে চটেরহাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত