সিদ্ধিরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ

আপডেট : ১৪ মে ২০২১, ১২:৩৮ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী বিবি ফাতেমাকে (৫০) খুনের অভিযোগ উঠেছে স্বামী নুরুল আমীন সবুজের (৫৫) বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে নাসিক (৩নং) ওয়ার্ডের পূর্ব নিমাই কাসারী এলাকার  শাহীন মিয়ার মালিকানাধীন ফিরোজ ভিলার নিচ তলার ভাড়া বাসায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।

নিহত বিবি ফাতেমা নোয়াখালী জেলার সদর থানার শ্রীপুর গ্রামের মৃত রুস্তম আলীর মেয়ে।

অভিযুক্ত নুরুল আমীন সবুজ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশের ধারণা, ধারালো অস্ত্রের মাধ্যমে গলার নিচে গুরুতর আঘাত করে এ হত্যাকাণ্ড ঘটান নুরুল আমীন সবুজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃতের ছেলে মো. মিলন (৩০) ভোর ৫টার দিকে মায়ের খোঁজ নিতে গেলে বিষয়টি জানাজানি হয়।

ধারণা করা হচ্ছে ভোর ৩টা থেকে ৫টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত