ভক্তদের উদ্দেশ্যে কোহলি-বাবরদের ঈদ শুভেচ্ছা বার্তা

আপডেট : ১৪ মে ২০২১, ১১:২৬ পিএম

করোনা মহামারির মধ্যেই সারা বিশ্বে উদ্‌যাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। উৎসবের দিনটিতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া তারকারা।

বাবর আজম থেকে ওয়াসিম আকরাম, বিরাট কোহলি থেকে শচিন টেন্ডুলকার টুইট বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও।

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম টুইটারে তার শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘সকলকে ঈদ মুবারক। আশা করি দিনটা সকলের ভালো কাটবে।’

কিংবদন্তি ওয়াসিম আকরাম লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করেন, ‘এমন অভাবনীয় সময়ে ঈদের উদ্দীপনাই সকলের মধ্যে ভালোবাসা, শান্তি ও আনন্দের সঞ্চার করুক। ঈদ মোবারক। নিরাপদে থাকবেন।’

শচিন টেন্ডুলকার লিখেছেন, ‘ঈদের এই আনন্দময় দিনে সবার সুস্থতা, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।’

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, ‘আমাদের তরফ থেকে তোমাদের জানাই ইদ মোবারক।’

আফগানিস্তানের স্পিনার রশিদ খান টুইটারে লেখেন, ‘বিশ্বের সকলকে জানাই ঈদ মোবারক। সুস্থ থাকুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।’

শুভেচ্ছা জানিয়ে আরো টুইট করেছেন শহিদ আফ্রিদি, ওয়াকার ইউনিস, মোহাম্মদ আমির, হরভজন সিং, রবীন্দ্র জাদেজাসহ এক ঝাঁক তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত