কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রিমিয়াম সুইটসের মালিকের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২১, ০১:৫৪ পিএম

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রিমিয়াম সুইটসের মালিক মনিরুজ্জামান বিজয়সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।

কানাডার আলবার্টাভিত্তিক বাংলা অনলাইন নিউজ পোর্টাল প্রবাস বাংলা ভয়েস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী অটোয়া থেকে টরন্টো যাওয়ার পথে ৪০১ হাইওয়েতে এই সড়ক দুর্ঘটনায় মারা যান তারা।

নিহতরা হলেন বাংলাদেশি কানাডিয়ান মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং প্রিমিয়াম সুইটসের অন্যতম কারিগর লিয়াকত হোসেন।

মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হসপিটালে মারা যান। বাকি দু’জন  ঘটনাস্থলেই মারা যান ।

মনিরুজ্জামান বিজয় বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের ছোটভাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

সিবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, গাড়িটি হাইওয়ে থেকে পড়ার সময় আগুন ধরে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত