সাতক্ষীরার তালার খেশরার বালিয়া গ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় প্রান্ত দাস (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে দুর্ঘটনায় আহত হ্ওয়ার পর রাতে খুলনার গাজী মেডিকেলে তার মৃত্যু হয়।
নিহত প্রান্ত দাশ বালিয়া গ্রামের রঞ্জন দাশের ছেলে।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, শুক্রবার দুপরে প্রান্ত দাস সাইকেল চালিয়ে বাড়ি থেকে তালা-শালিখা সড়কের উপর আসামাত্র কয়রা অভিমুখী দ্রুতগামী মোটরসাইকেল চালক মোস্তাক হোসেন তাকে ধাক্কা দেয়।
এতে প্রান্ত গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করে।
খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু জানান, প্রান্ত শালিখা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করে সাতক্ষীরায় গণিতে অনার্স অধ্যয়নরত। তার মরদেহ খুলনা থেকে আনা হয়েছে। শনিবার দুপুরের মধ্যে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
