জি এম কাদেরের বিবৃতি

ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ

আপডেট : ১৭ মে ২০২১, ০৬:২৫ এএম

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘ইসরায়েলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ^ সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।’ গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মক আহত হচ্ছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী। জাতিসংঘের নেতৃত্বে ইসরায়েলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত