চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২১, ০৭:৩৩ এএম

পটুয়াখালীতে সরকারি চাল আত্মসাতের মামলায় ছোটবিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন  হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে বাসাক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছোটবিঘাই ইউনিয়নের জেলেদের মধ্যে ২য় দফায় ৪৫০ জেলের জন্য ৩৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। গত ১২ মে এসব চাল উত্তোলন করেন চেয়ারম্যান আলতাফ হোসেন। ১৩ মে দুপুরে ভুতুমিয়া লঞ্চঘাট এলাকার একটি ঘরে মজুদ করা ওই চালের বস্তা চেয়ারম্যানের উপস্থিতিতে গণনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহ্ফুজুর রহমান। সেখানে তিনি সঠিক পরিমাণ চাল না পেয়ে চেয়ারম্যানকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত