সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৭ মে ২০২১, ০৩:০৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কাঁচপুর সেতুর নিচে শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা থানার নোয়াগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে ফয়সাল আহম্মেদ সুজন (৩১) ও একই এলাকার সেরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত (৩০)।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই বাবুল হোসেন জানান, মোটরসাইকেলে কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলেন তারা। পথে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে তারা কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত