শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি উপলক্ষে বৃহস্পতিবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
প্রস্তুতি ম্যাচের জন্য বুধবার ক্রিকেটারদের বিসিবি লাল দল ও বিসিবি সবুজ দলে ভাগ করে একাদশ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল দলকে নেতৃত্ব দেবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সবুজ দলের নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বিসিবি লাল দল
তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
বিসিবি সবুজ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম।
