মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৯

আপডেট : ২০ মে ২০২১, ০১:৫৬ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন গোপন সংবাদ পান তারা।

এমন সংবাদের ভিত্তিতে সমেলমানপুর গ্রাম থেকে ২ পুরুষ, ৩ নারী ও ৪ জন শিশুকে আটক করা হয়।

আটকদের বাড়ি খুলনা, পিরোজপুর ও  নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত