বিজয়নগরে মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

আপডেট : ২১ মে ২০২১, ১২:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাইক্রোবাস ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাটিয়া রিপন খন্দকারের ছেলে রনি খন্দকার (১৬)।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আতিকুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের আলীনগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী পিকাআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের দুই আরোহী নিহত হন। এ দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত