চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২২ মে ২০২১, ০৩:১৬ এএম

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী থানার রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

গ্রেপ্তারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৩১), আবুল কালাম ওরফে সোহেল (৩২), বাবুল মিয়া (৪২), মো. রিপন (৩১) ও আবদুল্লাহ আল মামুন (৩০)।

পাহাড়তলী থানার ওসি মো. হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছোরা, বোল্ড কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, আগেও তারা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পিকআপে করে গরু চুরি ও বিভিন্ন গ্রামে ডাকাতি করেছে। গত মাসে জোরারগঞ্জ থানার ফকিরহাটসহ বিভিন্ন এলাকাতেও তারা ডাকাতি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত