ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ৫

আপডেট : ২২ মে ২০২১, ০৩:১৭ এএম

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গ্রামে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। সে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার রিপন খন্দকারের ছেলে রনি খন্দকার (১৩)। অন্যজনের পরিচায় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জালাল আলম জানান, গতকাল সকালে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান (মেট্রো-১৫-১২০৯) বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-১৫২৯) নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুজন নিহত হয়। আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত