কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

আপডেট : ২২ মে ২০২১, ১০:৫৬ পিএম

জয়পুরহাটের কালাইয়ে ভেজা শরীরে পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ কাইয়ুম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৫ টার দিকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কাইয়ুম হলেন লক্ষীচাপড় সিলিমপুর গ্রামের হাসেন আলীর ছেলে।

কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, কাইয়ুম পাশের গ্রামের বিয়ালা বাজারের নির্মাণাধীন একটি বাড়ির কাজ দেখাশোনা করত। বিকেলে বাসার ছাদে গিয়ে গোসল করার সময় ট্যাংকির পানি শেষ হয়ে যায়। ভেজা শরীরে সে নিচে এসে পানি উত্তোলনের জন্য মোটরের সুইচ দিতে গেলে তাকে শক করে এবং বিদ্যুতের তার সহ ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত