রাজধানীর মোহাম্মদপুর থেকে দুই কিশোর গ্যাং গ্রুপের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার রাতে বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা স্থানীয় ‘পাটালি’ ও ‘অ্যালেক্স ইমন’ গ্রুপের সদস্য বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার পাটালি গ্রুপের সদস্যরা হলোÑ শরিফুল ইসলাম পিয়াল, আলী হোসেন ও চাঁন মিয়া। গ্রেপ্তার অ্যালেক্স ইমন গ্রুপের সদস্যরা হলোÑ মো. রাব্বি ইসলাম ওরফে আকাশ, মো. রনি খান, মো. আরিফ হোসেন ওরফে রিফাত, মো. আবির, মো. রনি, মো. সাগর, মো. রায়হান ও মো. রবিউল ইসলাম।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, শনিবার সন্ধ্যার পর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় পৃথক অভিযানে চালিয়ে দুই কিশোর গ্যাং গ্রুপের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ৫টি ছুরি ও ৪টি চাকু পাওয়া যায়।
