ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর ঝিলিক (১১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দিগনগর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ঝিলিক পবনবেগ মালোপাড়া এলাকার অসীম কুমার বিশ্বাসের মেয়ে ও খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঝিলিক তার পরিবারের সদস্যদের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকেলে পার্শ্ববর্তী বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েও সন্ধান না পেয়ে চলে যায়।
এরপর নিখোঁজের একদিন পর সোমবার দুপুরে ঝিলিকের মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে।
আলফাডাঙ্গা থানার এসআই আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
