আইটেম গানে আর পারফর্ম করতে চাই না: বিপাশা কবির

আপডেট : ২৪ মে ২০২১, ১১:৫১ পিএম

আইটেম গার্লখ্যাত চিত্রনায়িকা বিপাশা কবির সম্প্রতি ৫টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে।

দিনকাল কেমন কাটছে?

লকডাউন, তারপর ঈদ। সব মিলিয়ে এখনো তেমনভাবে কাজ শুরু হয়নি। লকডাউনের কারণে প্রায় ৫টা ছবির কাজ আটকে গেছে।

‘গিভ অ্যান্ড টেক’ সিনেমা নিয়ে...

অপূর্ব-রানা পরিচালিত ‘গিভ অ্যান্ড টেক’ছবিতে কাজ করেছি। এর কাহিনি অপূর্ব রানার। চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। ‘সাইকো থ্রিলার’ গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। আমরা গত ১৪ ডিসেম্বর শুটিং শুরু করেছিলাম। এতে আমার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী। অধরা খানও আছে। ছবির গল্পটি রোমান্টিক, থ্রিলার ও অ্যাকশন ধাঁচের। সবকিছু মিলিয়ে সুন্দর একটি টিম। আমি চেষ্টা করছি আমার চরিত্রের ভেতরে ঢুকে যেতে। আশা করি, দর্শক হতাশ হবেন না। ছবিটি দেখার পর।

image

সাঞ্জ জনের সঙ্গে বেশ কয়েকটি কাজে জুটি…

সাঞ্জুর সঙ্গে এর আগেও কাজ করেছি। এর মধ্যে ‘সোলমেট’ এর শুটিংয়ের কাজ শেষ। ডাবিং বাকি আছে। আর ‘যার নয়নে যারে লাগে ভালো’ছবিতে কাজ করেছি। ছবিটার অর্ধেক কাজ শেষ হয়েছে। এটার নির্মাতা কালাম কায়সার। শাপলা মিডিয়ার ছবি এটা। জনের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো  সে জন্য পরিচালকও মনে করেছেন বেশ সুন্দর একটি কাজ হবে আমাদের নিয়ে।

image

অন্যান্য সিনেমার কাজের কি খবর?

বাকি ছবিগুলোর কাজও চলছে। এর মধ্যে ‘পরানে পরান বান্ধিয়া’ ছবির সব কাজ শেষ। কবে মুক্তি দিবে জানি না। আবার কালাম কায়সারের ‘যার নয়নে যারে লাগে ভালো’র বাকি অর্ধেকের কাজও শুরু হবে সামনে। এর বাইরেও আরেকটা ছবির ডাবিং চলছে।

আইটেম গানের কি খবর?

গত তিন বছর ধরেই আমি আইটেম গান করি না। আর করতেও চাই না। না করার সিদ্ধান্তেই বহাল আছি। প্রায় তো ৫০টার মতো সিনেমায় আইটেম গান করেছি। অনেক হয়েছে, আর না।

image

আইটেম গান না করার কারণ কি?

আইটেম গান না করার পেছনের কারণ একটাই, আমি মূলত সিনেমার নায়িকা হিসেবেই এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আর বাংলাদেশে সিনেমা করতে গেলে নায়িকা ছাড়া অন্য সেক্টরেও কাজ করলে ডিরেক্টররা অনেক সময় নিতে চায় না। যে কারণে আসলে নায়িকা ছাড়া অন্য কোনো বিশেষণে নিজেকে দেখতে চাই না। ফলে আর কোনো আইটেম গানে কাজ করছি না।

মূল নায়িকা হিসেবে কেমন রেসপন্স পাচ্ছেন?

রেসপন্স তো ভালোই পাচ্ছি। রেসপন্স না থাকলে তো হাতে ৫টা ছবি থাকতো না। অবশ্য এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে গেলে জায়গাটা ঠিক করতে সময় লাগে। ফলে রেসপন্স পেতেও সময় লাগছে। অলরেডি তিনটা বছর পার করে ফেলেছি। এই সময়ে নিজের অবস্থানটা মোটামুটি তৈরি করতে পেরেছি বলে মনে করি। বেশ সময় লাগলেও এখন ভালো রেসপন্স পাচ্ছি। পরিচালকরাও আমাকে ডাকছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত