কুড়িয়ে পাওয়া টাকা মালিকের কাছে হস্তান্তর করল পুলিশ

আপডেট : ২৬ মে ২০২১, ১০:৫৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাসের মধ্যে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় মোহাম্মদপুরের বসিলায় স্থাপিত চেক পোস্টে গাড়ি তল্লাশিকালে স্বাধীন পরিবহনের একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ ২১ হাজার টাকা উদ্ধার করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। পরে টাকা ট্রাফিক পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে ডিএমপির অনলাইন নিউজ পোর্টালে ‘কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিককে খুঁজছে পুলিশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ওই টাকার মালিক দাবিদার মো. আবু রায়হান থানায় যোগাযোগ করেন। তার দাবির প্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ যথাযথ প্রক্রিয়ায় যাচাইবাছাই শেষে ওই টাকা জিডি মূলে আবু রায়হানকে প্রদান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত