ফরিদপুরে এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

আপডেট : ২৭ মে ২০২১, ০১:৫৯ পিএম

ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলায় ঝড়ের আঘাতে ৫টি গ্রামের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজারো গাছপালা ভেঙে উপড়ে পড়েছে। বিনষ্ট হয়েছে জমিতে রোপন করা পাটসহ নানা ফসল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঝড়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া, মেহেরদিয়া ও নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর, বিবিরকান্দী গ্রামের দেড় শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

হাজারো গাছ-পালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু।

সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার জানান, দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঝড়ে সালথা ও নগরকান্দা উপজেলার ৫টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত