মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডিসি আ. আহাদের

আপডেট : ২৮ মে ২০২১, ০৮:২৮ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

গত ২০ মে মতিঝিলের ডিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পর্যায়ক্রমে মতিঝিল বিভাগের সাতটি থানায় (পল্টন, মতিঝিল, সবুজবাগ, মুগদা,শাহজাহানপুর,রামপুরা, খিলগাঁও) অফিসার ও ফোর্সদের সাথে  মত বিনিময়ের পাশাপাশি এসব বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা  প্রদান করেন তিনি।

সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে মতিঝিল থানার অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় ডিসি মো. আ. আহাদ বলেন, মতিঝিল বিভাগের প্রতিটি পুলিশ সদস্যের অঙ্গীকার হবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি, মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান। একই সাথে সকল অফিসার এবং ফোর্স পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করবে।

এর আগে বিভিন্ন থানার অফিসার ও ফোর্সদের সাথে মত বিনিময়কালে থানায় আগত সেবা প্রত্যাশীদের পেশাদারিত্বের সাথে মানসম্মত সেবা প্রদান করা ও সকলের সাথে ভালো আচরণ করার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করেন তিনি। বিভাগের কোন পুলিশ সদস্য যেন মাদক, চাঁদাবাজি,  দুর্নীতিসহ  কোন অপরাধমূলক কাজে জড়িত না হয় সে বিষয়েও কঠোর নির্দেশনা প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত