সাহিত্যিক আলী ইমামের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে জানিয়েছেন তার ছেলে ডা. তানভীর ইমাম। ঢাকার একটি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) চিকিৎসাধীন আলী ইমাম। গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আলী ইমাম মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে আলী ইমামের পরিবারের পক্ষ থেকে সবাইকে ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ জানানো হয়।
আলী ইমামের পরিবারের পক্ষ থেকে শুক্রবার দুপুরে জানানো হয়েছে, ‘আলী ইমাম হাত-পা নাড়াতে পারছেন, চোখ খুলে তাকাচ্ছেন। তবে ব্লাড ইনফেকশনটা বেশি আছে।’
ডা. তানভীর ইমাম দেশ রূপান্তরকে বলেন, ‘অনেকেই না জেনে ফেইসবুকে আব্বা মারা গেছেন বলে পোস্ট দিয়েছেন। এতে আমাদেরকে প্রচুর ফোন রিসিভ করতে হয়েছে। সবাইকে অনুরোধ করব, না জেনে তথ্য ফেইসবুকে শেয়ার করবেন না।’
