মসজিদের খাদেমের ওপর হামলা, বিচারের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৮ মে ২০২১, ১০:৪০ পিএম

আশুলিয়ায় মসজিদের খাদেমের পায়ের রগ কাটার ঘটনায় কিশোর গ্যাং সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা বাজার এলাকায় বিক্ষোভ করেন তারা।

এলাকাবাসী জানান, গত ২৪ মে সকালে নজরুল ইসলাম নামের মসজিদের এক খাদেমকে মারধর করে ও ছুরি দিয়ে পায়ের রগ কেটে দেয় রাকিব (১৬) ও ইমন হোসেন (১৭) নামে দুই কিশোর গ্যাং সদস্য। তাদের ইন্ধন দেয় এলাকার সন্ত্রাসী হাবিব ও আলিম। এ ঘটনায় গত ২৫ মে নজরুলের স্ত্রী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আশুলিয়া থানায় একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত