বগুড়ায় ছাত্রশিবিরের মানববন্ধন থেকে ৫ কর্মী আটক

আপডেট : ২৮ মে ২০২১, ১০:৪৪ পিএম

বগুড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করতে গেলে ইসলামী ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনের সামনে শিবির বগুড়া শহর শাখা এ মানববন্ধন করে।

আটকরা হলেন বগুড়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এসএম হাসানুল বান্না (১৯), বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তানসিন আল রাফি (২০), একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র সায়েম শাহরিয়ার (১৪), সরকারি শাহ সুলতান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সাজিদ আহম্মেদ (১৯) এবং সরকারি মুস্তাফাবিয়া মাদ্রাসার আলীম পরীক্ষার্থী রাকিবুল ইসলাম (২০)।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, শিবিরের নেতাকর্মীরা ফুলবাড়ি এলাকায় জমায়েত হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সেখান যায়। পুলিশ দেখে তারা পালাতে শুরু করলে পাঁচজনকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত