চট্টগ্রামে চিকিৎসক মর্তুজা হারুন মারা গেছেন

আপডেট : ৩০ মে ২০২১, ০২:০৮ এএম

চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি ডা. এ এ গোলাম মুর্তজা হারুন শনিবার ভোররাত ৩টায় সিএসসিআর হাসপাতালে কভিড-১৯ পরবর্তী জটিলতায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শনিবার বাদ আছর নগরীর জামিয়তুল ফালাহ মসজিদ ময়দানে জানাজা শেষে পাঁচলাইশ কাতালপীর মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএমএ চট্টগ্রাম চ্যাপ্টারসহ বিভিন্ন সংগঠন গভীর শোকপ্রকাশ করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত