দেশ রূপান্তরের প্রশাসনিক কর্মকর্তার মায়ের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২১, ১১:২৩ পিএম

দেশ রূপান্তরের প্রশাসনিক কর্মকর্তার মো. আনোয়ার হোসেন চৌধুরীর মা রৌশনআরা বেগম (৮৫) গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। তিনি ৯ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। রৌশনআরা বেগম আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলী আজ্জম চৌধুরীর স্ত্রী। গতকাল বাদ এশা স্থানীয় মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশ রূপান্তর পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত