বরিশালে জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম

আপডেট : ০২ জুন ২০২১, ১১:২৪ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। তবে তাদের হাত, পা, মুখ, মাথা আলাদা ও স্বাভাবিক রয়েছে। তারা দুজনই কন্যাসন্তান। জন্মের পর থেকে এখন পর্যন্ত নবজাতক দুজন সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তাদের বাবা আবু জাফর।

গতকাল বুধবার দুপুর ১২টায় গৌরনদী উপজেলা সদরের ময়ূরী ক্লিনিকের চিকিৎসক তানজিদ রহমানের সফল অস্ত্রোপচারে জোড়া লাগানো যমজ শিশু প্রসব করেন প্রসূতি হালিমা বেগম।

তাদের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের। তাদের আরও দুটি কন্যাসন্তান রয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সৌরভ জানিয়েছেন, ভর্তি হওয়া নবজাতক দুজন এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তাদের আলাদা করার অপারেশন বরিশালে সম্ভব না। এ জন্য নবজাতদ্বয়কে ঢাকায় নিয়ে যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত